-
ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়
-
ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়
-
ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক মহোদয়ের বাণী
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এবং বিশ্বায়নের বর্তমান বাস্তবতায় অবাধ তথ্য প্রবাহের স্রোতে, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের তরুন প্রজন্মকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে হতে হবে সুশিক্ষিত ও সুদক্ষ। ডিজিটাল বাংলাদেশ এবং আধুনিক ও বিজ্ঞানমনস্ক মানবসম্পদ তৈরির লক্ষ্যে “মানসম্মত শিক্ষার ব্রতে” -এ শ্লোগানকে সামনে নিয়ে “ ধুবারহাট উচ্চ বিদ্যালয়” যাত্রা শুরু করে। আইসিটি শিক্ষার যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার। তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যম যেমন ইন্টারনেট, সিডি, ই-বুক, ই-লাইব্রেরি ইত্যাদি ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনেক সহজ করে দিয়েছে। অন লাইন শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল কন্টেন্ট ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টটেশনের মাধ্যমে পাঠদান, রেজাল্ট শিট তৈরি, ছাত্র-ছাত্রীদের হাজিরা, ফলাফল প্রকাশ, ভর্তি প্রক্রিয়া, শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য ইত্যাদি কার্যক্রম ওয়েব সাইটের মাধ্যমে সম্প্রসারণ করার নিমিত্ত “ ধুবারহাট উচ্চ বিদ্যালয়” এর নিজস্ব ওয়েবসাইট তৈরীর এ প্রয়াস। আমি আশা করি এ ওয়েবসাইট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের তথ্য ও সেবা প্রাপ্তিতে অগ্রণী ভূমিকা রাখবে। পরিশেষে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে নিজেদেরকে দক্ষ, মুক্ত চিন্তা, দেশ প্রেম ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে বিশ্বের যে কোন সীমানায় গাইবে জীবনের জয়গান-এ কামনা করছি। মো. রফিকুল ইসলাম ফকির প্রধান শিক্ষক
সভাপতি মহোদয়ের বাণী
শিক্ষা জ্ঞান আলোক। জ্ঞানের মহিমান্বিত আলোকে শিক্ষার্থীদের কারুকার্যময় সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়। বর্ণিল আলোয় আলোকিত শত বছরের জ্ঞানের গৌরব, মননের দিপ্তী আর সৃষ্টিমুখর তৎপরতার ঐতিহ্য ধারণ করে ধুাবারহাট উচ্চ বিদ্যালয় আপন মহিমায় অগ্রসরমান। আধুনিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে সৃজনশীল চিন্তা-চেতনা ও কল্পনাশক্তির পরিস্ফুটনের মাধ্যমে। সৃজনশীল প্রকাশ ক্ষমতাকে উজ্জীবিত করে শিক্ষার্থীকে কাঙ্খিত লক্ষ্যে উপনীত করাতে ধুাবারহাট উচ্চ বিদ্যালয় বদ্ধ পরিকর। সকল শ্রেণিতে একাডেমিক ক্যালেন্ডারের বাস্তবায়ন ও ডিজিটাল শ্রেণিকক্ষের প্রবর্তন করা হয়েছে। ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির সকল ক্ষেত্রে অনুশীলন মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষার সকল সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে মেধা ও জ্ঞানের বিস্তার ঘটিয়ে ধুাবারহাট উচ্চ বিদ্যালয় তার গৌরবকে সমুন্নত রাখতে সংকল্পবদ্ধ বলে আমি বিশ্বাস রাখি। আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা আলোকিত মানুষ হবে এবং সত্য-সুন্দর ও কল্যাণের পথ ধরে জীবনের সফলতাকে খুঁজে নেবে সতত ও কামনা করি। মো. জহিরুল ইসলাম সভাপতি, এডহক কমিটি।
শিক্ষা মন্ত্রনালয়
মাদরাসা শিক্ষা অধিদপ্তর
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
সকল পত্রিকা
কিশোর বাতায়ন
ওয়েব মেইল লগিন
ভর্তি পরীক্ষার আবেদন
পিডিএস (সরকারি মাধ্যমিক)
ই-স্কুল
আমাদের সাথে যোগাযোগ
ছবি এবং ভিডির গ্যালারী